Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label Bangladeshi Model Shokh. Show all posts
Showing posts with label Bangladeshi Model Shokh. Show all posts

আনকাট সেন্সর ছাড়পত্র পেলো ‘পোড়ামন’

মুক্তির আগেই যেন শুভ সূচনা হলো জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিটির। গত বৃহস্পতিবার ছবিটিকে আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেইসঙ্গে চলচ্চিত্রের এমন মন্দা সময়ে এমন নিটোল, পরিচ্ছন্ন ছবি নির্মাণের জন্য ছবির নির্মাতা পক্ষকে সাধুবাদ জানান সেন্সর বোর্ডের সদস্যরা। এর মাধ্যমে পরপর তিনটি ছবিই বিনা কর্তনে ছাড়পত্র পেল চলচ্চিত্রের আলোচিত প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছাড়পত্র পাওয়ার পরপরই মুক্তির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছে জাজ মাল্টিমিডিয়া। জানা গেছে, রাজনৈতিক পরিবেশ এবং আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৪ই জুনেই মুক্তি পাবে ‘পোড়ামন’।  ছবিটির মুক্তির আগে আরও একদফা আলোচনা বাড়াতে আজ বাজারে আসছে ‘পোড়ামন’-এর অডিও অ্যালবাম। জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকেই প্রকাশ পাচ্ছে অ্যালবামটি। ‘পোড়ামন’ ছবির বেশিরভাগ গান লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং শফিক তুহিন। পাশাপাশি সংগীত পরিচালনাও করেছেন শফিক তুহিন। দুটি গানের সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু এবং রাজিব। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, পুলক, খেয়া, মিমি এবং শফিক তুহিন। শুরু থেকেই ‘পোড়ামন’-এর গানগুলো ছিল আলোচনায়।  বান্দরবনের একটি বাস্তব ঘটনাকে নিয়ে এ ছবির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহীর বাবু। এখানে প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি, আনিসুর রহমান মিলন, আলীরাজ, বিপাশা (লাক্স তারকা), ডন, রতন, রেহেনা জলি, মনিরা মিঠু, গুলশান আরা এবং মিশা সওদাগর। ‘পোড়ামন’-এর ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী এবং চিত্রগ্রহণ করেছেন শাহীন।
0 comments

বাঁচতে হলে করতে হবে বিয়ে

প্রাপ্তবয়স্ক অবিবাহিতদের জন্য দুঃসংবাদ। আর যাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে, অথচ এখনো সিঙ্গেল তাদের জন্য খবরটি আফশোসের।
কী সেই খবর?
খবর হলো বিয়ে করলে নাকি দীর্ঘ জীবন বেঁচে থাকা যায়। মৃত্যু ঝুঁকিকেও অনেকাংশে কমিয়ে দেয়।
অবশ্যই বিবাহিত জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকতে হবে ।সম্প্রতি মার্কিন গবেষকরা নতুন এক গবেষণার পর এমন তথ্যই জানালেন।
নতুন এ গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ইলিন সিয়েগলার ও তার সহযোগী গবেষকরা।
ইলিন বলেন, মাঝবয়সে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকলে সুরক্ষিত থাকার সম্ভাবনাই বেশি। এ বয়সে একাকীত্ব মানুষকে ক্রমেই আশা ও ভবিষ্যতের প্রতি আস্থাহীন করে তোলে।
একজন মানুষের সার্বিক জীবনধারণ প্রক্রিয়ার ওপর বিয়ে ইতিবাচক প্রভাব ফেলে। বিবাহিত জীবনে যারা সুখী তারা স্বাভাবিকভাবেই স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস মেনে চলেন।
৪০ বছর বয়সের পর একাকী থাকা, সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে নতুন করে বিয়ে না করা অসময়ে মৃত্যুর ঝুঁকিকে বাড়িয়ে দেয়।
এমনকি ৬০ বছর বয়স পর্যন্ত পৌঁছানোটাও দুষ্কর হয়ে যায়। বিবাহিত যে ব্যক্তিদের ধূমপান বা অ্যালকোহলের বদভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও অবিবাহিতদের তুলনায় মাঝবয়সে বেঁচে থাকার সম্ভাবনা ২ দশমিক ৩ গুণ বেশি।
তাদের বন্ধু-বান্ধবের সংখ্যাটাও বেশি ও স্বামী-স্ত্রী যত্ন নিতে পরস্পরকে উৎসাহিত করেন।
অন্যদিকে মাঝবয়সের ঠিক আগে বিবাহবিচ্ছেদের মতো ঘটনা ঘটলে ও একাকী থাকার সিদ্ধান্ত নিলে তা আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
কারণ তখন একাকীত্ব গ্রাস করে। মানুষ বিষণ্নতায় ভুগতে শুরু করে।
0 comments

সরিষার তেলের বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে কেয়া

চিত্রনায়িকা শব্দটি যে কোনো দেশের চলচ্চিত্র অঙ্গনে সন্মানের। কিন্তু আমাদের দেশে আলোচনার চেয়ে বারবার সমালোচনার শিকার এ সময়ের নায়ক-নায়িকারা। সেটার অবশ্য কারণও রয়েছে।

সম্প্রতি চিত্রনায়িকা কেয়া এমনই একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে বিতর্কের শিকার হয়েছেন।

keya-সুরেশ খাঁটি সরিষার তেলের এ বিজ্ঞাপনচিত্র দেখার পর যে কারও মনে প্রশ্ন জাগবে- এটি কি কোনো বিজ্ঞাপনচিত্র না আইটেম গান। চ্যানেল সিক্সটিনে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।

আর সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিজ্ঞাপনচিত্রটির শেয়ার হয়েছে ২৭৭১ এবং লাইক পড়েছে ১১৭৩।

কিন্তু সেটা মূলকথা নয়, একজন চিত্রনায়িকা অশালীন পোশাকে, অশ্লীল অঙ্গভঙ্গিতে সরিষার তেলের বিজ্ঞাপনচিত্রে নিজেকে উপস্থাপন করছেন-এমন মন্তব্য অনেকেরই।

সম্প্রতি এফডিসিতে শুটিং হওয়া বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা বাপ্পী সাহা।

নিজেকে প্রচারের উদ্দেশ্যে কি তাহলে এমন বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন চিত্রনায়িকা কেয়া? এর আগেও বেশ কিছু ঘটনা নিয়ে দারুণ সমালোচনার শিকার হয়েছিলেন।

 চিত্রজগতে তার উত্থান-পতনের পাশাপাশি পুলিশের হাতে আটক হওয়া, মাদক বহনসহ নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

তবে সবকিছুর পরও দর্শকের কাছে তিনি একজন চিত্রনায়িকা। এতকিছুর পর বিজ্ঞাপনচিত্রে এমন ভঙ্গিমায় উপস্থিত হয়ে আবারও সমালোচনার শিকার হলেন চিত্রনায়িকা কেয়া।

তবে কি আমরা ধরেই নিবো নিত্যনতুন বিতর্ক সৃষ্টি করেই মূলত তার‍া মিডিয়ায় টিকে থাকতে চায়!

এ বিষয়ে বাংলানিউজ কেয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার সেল ফোনটি বন্ধ পাওয়া যায়।
0 comments

কন্যা সন্তানের বাবা-মা হলেন তাহসান-মিথিলা

কন্যা সন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান ও মডেল-অভিনেত্রী-গায়িকা মিথিলা। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন মিথিলা। কন্যার নাম রাখা হযেছে আয়রা তেহরিম খান। এটিই তাহসান-মিথিলা দম্পতির প্রথম সন্তান। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন বলে জানা গেছে। তবে আরও দু’তিনদিন পর বাসায় ফিরতে পারবেন মিথিলা। এদিকে কন্যা সন্তান হওয়ার তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তাহসান বলেন, আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে, সবকিছু ভালভাবে হয়েছে। এ মুহূর্তে আসলে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবো না। অনেক বেশি ভাল লাগছে, আনন্দ হচ্ছে। সবাই বলছে আমাদের মতোই হয়েছে কন্যা আয়রা তেহরিম খান। সবাই দোয়া করবেন আমাদের মেয়ের জন্য। উল্লেখ্য, মা হওয়ার কারণে কয়েক মাস ধরে মিডিয়া থেকে দূরে ছিলেন মিথিলা। ঠিক তেমনি তাহসানও স্ত্রীর যত্ন নেয়ার জন্য নতুন কোন কাজে হাত দেননি।
0 comments

নতুন চলচ্চিত্রে রুহী

আজ থেকে নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় র‌্যাম্প মডেল ও হালের ব্যস্ত অভিনেত্রী রুহী। ছবির নাম ‘মায়ানগর’। নির্মাণ করছেন ইসমত আরা চৌধুরী শান্তি। ছবিটিতে রুহীকে একজন জনপ্রিয় র‌্যাম্প মডেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এতে অভিনয় প্রসঙ্গে রুহী বলেন, ছবিটিতে আমার চরিত্রটি একেবারেই আমার জীবনের সঙ্গে মিলে যাওয়া, যে কারণে অভিনয় করছি। ছবির গল্প সত্যিই চমৎকার। সবার সহযোগিতায় আমি আমার চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবো বলে মনে করি। এদিকে রুহী এরই মধ্যে শেষ করেছেন তার প্রথম ছবি ‘সংগ্রাম’-এর কাজ। ছবিটি পরিচালনা করেছেন মনসুর আলী। এছাড়া আগামী মাসের ১২ তারিখ তিনি কলকাতা যাচ্ছেন মহুয়া চক্রবর্তী পরিচালিত ‘গ্ল্যামার’ ছবির কাজ শুরু করতে। এ ছবিতে তিনি কলকাতার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা পরমব্রতের বিপরীতে অভিনয় করবেন। এ ছবির শুটিংয়ের পরপরই তিনি একই পরিচালকের পরিচালনায় ও একই নায়কের বিপরীতে ‘স্পর্শ’ ছবিতেও অভিনয় করবেন। উল্লেখ্য, ২০০৭ সালে অমিতাভ রেজার পরিচালনায় প্যারাসুটের কান্ট্রি ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে নির্বাচিত হন রুহি। দেশের নামকরা বুটিক হাউস বাংলার মেলা, মায়াসির, কে-ক্র্যাফট, ড্রেসিডেল, মান্ত্রা এবং আড়ংয়ের মতো প্রতিষ্ঠানের মডেল হওয়ার সৌভাগ্য হয় তার। এরপরই শুরু হয় তার অভিনয় জীবন। রুহী অভিনীত প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে আহমেদ সুস্ময় পরিচালিত ‘অপরিচিতা’। এরপর অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের ‘বৃত্তের ভিতরে একা’, আহমেদ সুস্ময়ের ‘স্বপ্নমুখ’, রিপন নবীর  ডেইলি সোপ ‘অচেনা মানুষ’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ ও ‘লোভ’ নাটকে। অতি সমপ্রতি তিনি ইমরানুল ইসলামের ‘বিচ্ছিন্ন আবেগ’ নামক একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন। এদিকে রুহীর ব্যাপক পরিচিতি একজন র‌্যাম্প মডেল হিসেবে। যে কারণে মডেলিংয়ে কিংবা অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান এমন আগ্রহীদের জন্য রুহী প্রতিষ্ঠা করেছেন নিজস্ব একটি প্রতিষ্ঠান, নাম ‘রুহু ২৫’। আগামী মে মাস থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০নং রোডের ৬৮নং বাড়িতে রুহীর এ প্রতিষ্ঠান। মূলত মডেলিং এবং অভিনয়ে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেয়া হবে এ প্রতিষ্ঠান থেকে।
0 comments

ডাক্তার চরিত্রে জেনি

ডাক্তারের চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী জেনি। মহিদুল হক মহিমের  রচনা ও চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন এস এম আরিফ। সম্প্রতিএ না টেলিফিল্মটি ঢাকার বেশ কয়েকটি জায়গায় শুটিং হয়েছে।
নাটকের গল্প সম্পর্কে জানা গেছে, টিভি, পত্রিকার নেগেটিভ নিউজগুলো  দিনারের মনে ব্যাপকভাবে ইফেক্ট করে। যে সব ঘটনার নেগেটিভ নিউজ তিনি দেখেন বা পড়েন তার বাস্তবায়ন ঘটে তার অবচেতন মনে। মাঝে মাঝে এসব ঘটনা তার কল্পনায় ঘটে আর সে প্রতিরোধ করার জন্য চিৎকার করে ওঠেন। পরে নিজে নিজেই তিনি বিব্রত হন। কিন্তু একদিন সত্যি সত্যি তার স্ত্রী জেনি কে ডাকাতরা হত্যা করে। দিনার কোনো প্রতিবাদ করে না। কারণ, সেভাবে এটা তার অবচেতন মনে ঘটছে।
এ সম্পর্কে জেনি বলেন, ‘প্রতিনিয়ত আমাদের চার পাশে নানা ধরনের অন্যায়-অপরাধ ঘটে চলেছে। এসব নেতিবাচক ঘটনায় আমাদের সমাজের অনেক মানুষ দিনে দিনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। হারিয়ে ফেলছে আত্মবিশ্বাস। আর তা নিয়েই ফাইনাল ইফেক্ট। আশা করি টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’
জেনি ছাড়া এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন ইফতেখার দিনার, তন্দ্রা, তানিয়া ইসলাম, তোহা, এ কে আজাদ, সিরাজুল ইসলাম, ওয়াফাসহ অনেকে।
0 comments

নতুন রূপে সিমলা

দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন ম্যাডাম ফুলি খ্যাত নায়িকা সিমলা। ৩১ মে মুক্তি পেতে যাচ্ছে সিমলা ও নিলয় অভিনীত ছবি রূপ গাওয়াল। চলচ্চিত্র থেকে প্রায় হারিয়ে যাওয়া সিমলা এই ছবির মাধ্যমে নতুন রূপে হাজির হচ্ছেন। ছবিতে তিনি একটি পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।
রূপ গাওয়াল  তার চলচ্চিত্র জীবনের আরো একটি স্বপ্নের চলচ্চিত্র উল্লেখ করে সিমলা বলেন, ‘ম্যাডাম ফুলি, না বলো না, এবং জীবন সীমান্ত-এর পর আমার আরো বড় প্রত্যাশা তৈরি করছে রূপ গাওয়াল। এটি আমার জীবনের অন্যরকম একটি চলচ্চিত্র।  অনেক বড় একটি স্বপ্ন দেখছি এটা নিয়ে। ছবির গল্প, চরিত্র, গান লোকেশন, নির্মাণ সব কিছুতেই ভালো হয়েছে বলে আমি মনে করছি।’
এ চলচ্চিত্রে সিমলা  একটি পাহাড়ি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ছবির এই চরিত্রের মাধ্যমে আমি আবার দর্শকদের মাঝে ফিরে আসব।’
আলী আকবর রূপু ও নূর পলাশের সঙ্গীত পরিচালনায় এ ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ।
শিকড় গল্পচিত্র প্রযোজিত এবং হাবিবুর রহমান হাবিব পরিচালিত রূপ গাওয়াল গত ২৮ মার্চ বিনা কর্তনে ছাড়পত্র পায়। চলচ্চিত্রটি ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে দেশের অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

0 comments

আবারও হট বিপাশা

গত বছরের শেষের দিকে ভাটদের ‘রাজ-৩’ ছবিতে অভিনয় করেছিলেন সেক্সসিম্বল অভিনেত্রী বিপাশা বসু। সেই ছবিতে ব্যাপক খোলামেলা দৃশ্যে কাজ করা সহ ইমরান হাশমির বিপরীতে ঘনিষ্ঠ দৃশ্যেও ক্যামেরাবন্দি হন তিনি। এদিকে ‘রাজ-৩’-এর পর সম্প্রতি বিপাশা অভিনীত ‘আত্মা’ ছবিটি মুক্তি পেয়েছে। সম্পূর্ণ থ্রিলারধর্মী এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। একেবারেই ভিন্নভাবে এ ছবিতে দেখা গেছে বিপাশাকে। পোশাক-আশাক থেকে শুরু করে সাজসজ্জাসহ প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন আনা হয়েছে বিপাশার। একটি আত্মার কাহিনী নিয়েই মূলত ছবিটি নির্মাণ হয়েছে। এই ছবিতে দুর্দান্ত অভিনয়শৈলি প্রদর্শনের মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছেন বিপাশা। এর মাধ্যমে নতুন করে আলোচনায় আসায় দারুণ খুশি এ অভিনেত্রী। এদিকে বলিউডের গতানুগতিক কমেডি ছবির ধারার মাঝে ভিন্নধর্মী কাহিনী নিয়ে নির্মিত এ ছবিটি মুক্তির আগেই দর্শকদের মাঝে কৌতূহল সৃষ্টি করেছিলো। তবে অনেক মিডিয়ার বিভিন্ন সংবাদের মধ্যে উঠে এসেছে ‘আত্মা’ একটি ভৌতিক ছবি। কিন্তু এটা একদমই মানতে নারাজ বিপাশা। আর তাই তো সম্প্রতি মুম্বইর একটি প্রচারণা অনুষ্ঠানে বিপাশা বসু বলেন, ‘আত্মা’ একটি থ্রিলার ছবি। এটাকে ভৌতিক ছবি বলা উচিত হবে না। যারা ছবিটি দেখেছেন বা দেখবেন তারাই কেবল বিষয়টি বলতে পারবেন। তবে ছবি-জুড়েই রয়েছে টান টান উত্তেজনা। গতানুগতিক ধারার ছবিতে আর অভিনয় আসলে করতে চাই না। এ ছবিটির কাহিনী অনেক চমৎকার। এখানেও হট বিপাশাকেই দর্শকরা দেখতে পারছেন। একটি পরিপূর্ণ ছবিতে যা যা দরকার তার সবাই এখানে রয়েছে। জানা গেছে, মুক্তির আরও অনেক সময় বাকি থাকাকালীনই ভারতের বিভিন্ন প্রেক্ষগৃহে বুকিং হয়ে ছিলো ‘আত্মা’। ধারণা করা হচ্ছে এটি বছরের অন্যতম ব্যবসা সফল ছবিতে পরিণত হবে।
0 comments

সিমলা-নিলয় আসছেন ৬২ প্রেক্ষাগৃহে

নিরুতি আর মুকাই ‘রূপগাওয়াল’ ছবির প্রাণই বলা চলে। নিরুতি চরিত্রটি নিয়ে আমি সিমলাকে ঘিরে অনেক আশা করেছিলাম। কিন্তু সিমলা চরিত্রটিতে গভীরভাবে প্রবেশ করতে পারেনি। তারপরও তিনি চেষ্টা করেছেন তা ফুটিয়ে তুলতে। অন্যদিকে নিলয় মুকাই চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। রূপগাওয়াল ছবিতে ছবির প্রধান দুটি চরিত্রে সিমলা ও নিলয়ের অভিনয় সম্পর্কে এমনই অভিব্যক্তি প্রকাশ করলেন ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব। প্রায় কোটি টাকায় নির্মিত শেকড় চলচ্চিত্র প্রযোজিত ‘রূপগাওয়াল’ ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে গত ২৮শে মার্চ। আর এরপর থেকেই ছবির প্রযোজক দেবাশীষ রায় ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নেয়া শুরু করেন। সে অনুযায়ী আগামী ১৭ই মে মোট ৬২টি প্রেক্ষাগৃহে ‘রূপগাওয়াল’ ছবিটি মুক্তি পাবে। মূলত পরিচালক মানুষের মানসিক সম্পর্ককে ঘিরে ছবির গল্প এগিয়ে নিয়ে গেছেন। ছবিটিতে এক এতিম ছেলের চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো নিলয়, যে কিনা একজন ফেরিওয়ালা। এতে তার বিপরীতে আছেন সিমলা। ছবিটি প্রসঙ্গে নিলয় বলেন, খুব ভাল লাগছে এই ভেবে যে, ছবিটি আগামী মাসেই মুক্তি পাবে। আরেকটি ভাল ছবি দর্শক দেখতে পাবেন। দর্শকের প্রতি অনুরোধ, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। সিমলা বলেন, ভাল গল্পের ছবি এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্র ফুটিয়ে তুলতে। বাকিটুকু দর্শক বলবেন, ছবিটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন চম্পা, মাসুম আজিজ, দেবাশীষ রায়, আনোয়ার শাহী। আলী আকবর রূপু ও নূর পলাশের সংগীত পরিচালনায় ছবিটিতে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন, মমতাজ, রিংকু, সালমা ও পারভেজ। এদিকে ‘রূপগাওয়াল’ ছবির নায়ক নিলয় শেষ করেছেন সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির কাজ। শুটিং চলছে মোহাম্মদ আলী পারভেজের ‘প্রিয়তমা আমি দাঁড়ি তুমি কমা’ ছবির। দুটি ছবিতে তার বিপরীতে আছেন শখ ও আইরিন। আর সিমলা এরই মধ্যে শেষ করেছেন মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির কাজ।
0 comments

এক বছর পর নতুন বিজ্ঞাপনে

অভিনয়কে কখনই পেশা হিসেবে নেয়ার চিন্তা করেননি বলে জনপ্রিয় নৃত্যশিল্পী ও মডেল রিয়াকে অভিনয়ে খুব বেশি একটা পাওয়া যায়নি। যে কারণে ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা সব মিলিয়ে বিশটি কিংবা তার বেশি হবে। সব সময়ই রিয়া নাচ এবং মডেলিংকে প্রাধান্য দিয়েছেন একটু বেশিই। ফলে বহু জনপ্রিয় বিজ্ঞাপনে মডেল হিসেবে দর্শক পেয়েছেন তাদের প্রিয় রিয়াকে। এক বছর আগে রিয়াকে সর্বশেষ একটি মেহেদীর বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। আর বিগত এক বছর বাবার অসুস্থতা, বিয়ে এবং রিয়েলিটি শো সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে এত বেশি ব্যস্ত ছিলেন যে নতুন কোন বিজ্ঞাপনেই তাকে দেখা যায়নি। এক বছর বিরতির পর জনপ্রিয় এই মডেল তারকাকে দর্শক আবারও নতুন একটি বিজ্ঞাপনে দেখতে পাবেন। রানা মাসুদের নির্দেশনায় এটি ‘ড্যানিশ ফুল ক্রীম মিল্ক’-এর বিজ্ঞাপন। তৌকীর বিপাশার নক্ষত্রবাড়িসহ আরও একটি লোকেশনে এরই মধ্যে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। রিয়া বলেন, বিগত এক বছরে আসলে আমার ব্যস্ততাও ছিল একটু বেশি আবার ভাল বিজ্ঞাপনে কাজ করার অফারও এসেছে কম। রানা ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। যে কারণেই মূলত এই কাজটি করা। আশা করি বিজ্ঞাপনটি সবার ভাল লাগবে। উল্লেখ্য, রিয়া যখন ক্লাস সেভেনে পড়েন সেই সময়ই তিনি প্রথম ‘কোকোনাট বিস্কুট’ এর বিজ্ঞাপনে মডেল হন। তবে সাইদুল আনাম টুটুলের নির্দেশনায় ‘লালবাগের হাসমার্কা নারকেল তেল’-এর বিজ্ঞাপনে কাজ করে মডেল হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর থেকে এখন পর্যন্ত পঞ্চাশেরও বেশি মানসম্পন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। রিয়া অভিনীত প্রথম নাটক ছিল ফারুক ভূঁইয়া প্রযোজিত একটি নাটক। এই নাটকে তিনি শর্মিলী আহমেদের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরপরই তিনি ফারিয়া হোসেনের ‘যে যেখানে দাঁড়িয়ে’ এবং মোহন খানের ‘হৃদয়পুরের গল্প’ নাটকে অভিনয় করেন।
0 comments

পুলিশের মুখোমুখি মোনা

বিনোদন ডেস্ক: ক্লিন ইমেজ হিসেবে পরিচিত ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় শিল্পী মোনা সিংয়ের চেহারার সঙ্গে হুবহু মেলে এমন একটি মেয়ের ২৩ সেকেন্ডের একটি নগ্ন ভিডিও সমপ্রতি ইন্টারনেটে প্রকাশ পায়। যেখানে তিনি একাই রয়েছেন। এই ঘটনা অনেকটা রহস্যময়তা সৃষ্টি করেছে। কারণ, এই ভিডিওটি দেখলেই বোঝা যায় পারফরমকারী নিজে ছাড়া এটি অন্য কারও পক্ষে ধারণ করা সম্ভব নয়। এসব বিষয় নিয়েই সৃষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে সমপ্রতি মুম্বই পুলিশ মোনাকে ডেকেছে।  যদিও মোনা পুলিশের কাছে ভিডিওর মেয়েটি তিনি নয় বলেই দাবি করেছেন এবং এর বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেও জনিয়েছেন। তিনি দাবি করেছেন কম্পিউটারের সাহায্যে এই  ক্লিপটি  তৈরি করা হয়েছে। গুঞ্জন রয়েছে, মোনা অস্বীকার করলেও ভিডিও যে তার নিজেরই এমন বলেছেন বিশেজ্ঞরা। তবে কেন এমনটা ঘটলো তা বোধগম্য হচ্ছে না অনেকের।
0 comments

হিম্মতহারা হিম্মতওয়ালা

যত গর্জে তত বর্ষে না—প্রবাদটি এবার পরিচালক সাজিদ খানকে আপন করে নিতেই হবে। ক্যারিয়ারের প্রথম তিনটি ছবি (হেই বেবি, হাউজফুল, হাউজফুল টু) ব্লকবাস্টার হিট হওয়ায় সাজিদ আত্মহারা হয়ে পড়েছিলেন। ১৯৮৩ সালে ব্লকবাস্টার হিম্মতওয়ালা রিমেক শুরু করার আগেই ঘোষণা দিয়েছিলেন, ‘এ ছবিটি হবে আমার ক্যারিয়ারের সেরা ছবি। অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি। ছবিতে অজয়ের আগমন-দৃশ্য তো রীতিমতো সর্বকালের সেরা একটি দৃশ্য হিসেবে বিবেচিত হবে। লিখে রাখুন।’ লিখে রাখতে হয়নি, এ সপ্তাহে হিম্মতওয়ালা মুক্তি পাওয়ার পর সবাই স্মৃতি হাতড়ে সাজিদের কথাগুলোই বারবার মনে করছেন, আর ফেসবুক, টুইটারে বন্যা বইয়ে দিয়েছেন একের পর এক মন্তব্য করে। হিম্মতওয়ালা শুধু ফ্লপই করেনি, সাজিদের প্রিয় শব্দ ‘সর্বকাল’ যুক্ত করে বলা যায়, সর্বকালের সমালোচিত ছবির একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে অজয় ও দক্ষিণের তামান্না ভাটিয়ার ছবি হিম্মতওয়ালা। অভিনেতা কামাল আর খান টুইটস দিয়েছেন, ‘চিন্তায় পড়ে গেলাম। সেরা বাজে নির্মাতার লড়াইয়ে কি সাজিদ খান বোন ফারাহ খান (তিস মার খান), দুলাভাই শিরিশ কুন্দরকে (জোকার) হারিয়ে দিল?’ অভিনেতা আরশাদ ওয়ার্সির স্ত্রী মারিয়া বলেন, ‘আমার ছেলে জেন ছবির প্রোমোতে একটি বাঘ দেখে আমাকে ছবি দেখতে নিয়ে গেছে। কিন্তু এই ছবি দেখার পর আমরা মা-ছেলে দুজনই অসুস্থ হয়ে পড়েছি। এ যেন রীতিমতো মানসিক অত্যাচার! খোদা, আমাদের বাঁচাও।’ সমালোচক কমল নাহতা কৌতুক করে বলেন, ‘সুপ্রিম কোর্ট সঞ্জয় দত্তকে তাঁর শাস্তি বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন। পাঁচ বছরের জেল নাকি হিম্মতওয়ালার টিকিট? বুদ্ধিমান সঞ্জয় জেল খাটতে রাজি হয়েছেন!’ কলামিস্ট শোভা দে বলেন, ‘শুনেছি সাজিদ বলেছেন, হিম্মতওয়ালা তাঁর শ্রেষ্ঠ ছবি। এই তথ্য বিবেচনায় তাঁর দুলাভাই শিরিশের ছবি জোকার অস্কার পাওয়ার যোগ্যতা রাখে।’ জনপ্রিয় উপস্থাপক মনীষ পাল বলেন, ‘পাগলাগারদে কখনো যাওয়া হয়নি? অভিজ্ঞতা প্রয়োজন? চিন্তা নেই। হিম্মতওয়ালার একটি টিকিটই আপনাকে পাগলাগারদে ভর্তি হতে বাধ্য করবে।’
বোর্ড পরীক্ষার ক্রান্তিলগ্নে, আইপিএলের সপ্তাহে অতি আত্মবিশ্বাসের জোরেই সাজিদ এ সপ্তাহে তাঁর ছবি মুক্তি দিয়েছিলেন। তাঁর ভবিষ্যদ্বাণী ছিল, ‘আমার ছবি বলিউডের পুরোনো গৌরব ফিরিয়ে আনবে। রজতজয়ন্তী সপ্তাহ, সুবর্ণজয়ন্তী সপ্তাহ পালন করবে দর্শক। দু-তিন মাস লাগাতার প্রদর্শন হবে হিম্মতওয়ালা।’ বাস্তবতা হলো, অনেক প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় ও তৃতীয় দিনেই ছবিটি নামিয়ে দুই সপ্তাহ আগের ছবি জলি এল এল বি প্রদর্শন করছেন হলমালিকেরা। আমজনতা এই ছবিকে ‘ফ্লপবাস্টার’ হিসেবে আখ্যায়িত করতেও কার্পণ্য করছে না। একটি ছবি কোনো কারণে মানহীন হতেই পারে। তাই বলে এত সমালোচনার কারণ কী? এর উত্তর দিয়েছেন চলচ্চিত্রবিশ্লেষক তরণ আদর্শ। তিনি বলেন, ‘মা-ছেলের মেলোড্রামা, নায়ক-ভিলেন দ্বন্দ্ব, আশির দশকের প্রেক্ষাপট এখনকার দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। শ্রীদেবী-
শ্রীদেবী নিজেও অবশ্য ছবিটি রিমেক করা নিয়ে বেশ বিরক্ত ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, হিম্মতওয়ালা কোনো মুঘলে আজম নয় যে রিমেক করতে হবে। প্রত্যুত্তরে ছবি মুক্তির আগে অজয় বলেছিলেন, ‘শ্রীদেবী ঠিকই বলেছেন। হিম্মতওয়ালা মুঘলে আজম নয়। মুঘলে আজম্ল-এর জনপ্রিয়তা ছাড়িয়ে যাওয়া কারও পক্ষেই সম্ভব নয়। তাই আমরা মুঘলে আজম রিমেক করিনি, হিম্মতওয়ালা করেছি। শ্রীদেবী-জিতেন্দ্রর হিম্মতওয়ালাকে আমরা ছাড়িয়ে যাব।’ ছবি মুক্তির পর অবশ্য অজয় এবং নিজেকে হিন্দি ছবির এনসাইক্লোপিডিয়া দাবি করা পরিচালক সাজিদের টিকিও খুঁজে পাওয়া যায়নি। হিম্মত হারিয়েছেন হিম্মতওয়ালারা!
 রুম্মান রশীদ খান
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, টুইটার, ফিল্মফেয়ার, বলিউড হাঙ্গামা, বক্স অফিস ইন্ডিয়া, রেডিফ অবলম্বনে
জিতেন্দ্রর হিম্মতওয়ালার রীতিমতো প্যারোডি সংস্করণ করেছেন সাজিদ। প্রেম, ড্রামা, অ্যাকশন, নাচ, গান—কোনো কিছুই উত্তাপ ছড়াতে পারেনি। তুলনায় এ ছবিতে একটি বাঘ ও পরেশ রাওয়াল হাততালি পেয়েছেন। ভিলেন মহেশ মঞ্জেরকরকে দেখে দর্শক ভয় পাওয়া তো দূরে থাক, তাঁর সংলাপ শুনে হেসে কুটিকুটি হয়েছেন। ভিলেনের শ্যালকের পরচুলা অনেক দর্শকের কাছে হিন্দি ছবির ‘সর্বকালের’ হাস্যকর প্রপস হিসেবে স্বীকৃতি পেয়েছে। আলফ্রেড হিচককের সাইকো ছবির গোসলের দৃশ্যকে কাট-পেস্ট করতে গিয়ে রীতিমতো প্যারোডি করেছেন সাজিদ। অজয় অ্যাকশন-দৃশ্যে উতরে গেলেও জিতেন্দ্রর বিখ্যাত ‘ন্যায়নো মে সাপনা’ ও ‘টাকি টাকি’ গানের সঙ্গে নাচতে গিয়ে হাসির পাত্র হয়েছেন। কেউ কেউ তাঁকে ‘জোকার’ বলতেও কার্পণ্য করেননি। দক্ষিণ থেকে আমদানি তামান্না অভিনয়ে পাস মার্ক পেলেও শ্রীদেবীর নাচের ধারে-কাছে যেতে পারেননি। এ চরিত্রে শ্রীদেবীকে ছাড়িয়ে যেতে পারবেন না বলেই ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মারা ছবিটি ছেড়ে দিয়েছিলেন।
0 comments

অবশেষে একসঙ্গে শাকিব খান-শীষ মনোয়ার

ঢাকা: চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থেই অবশেষে নিজের অভিমান ভেঙ্গে জাজ মাল্টিমিডিয়ায় ফিরলেন শাকিব খান।

পূর্ব  নির্ধারিত সিডিউল অনুযায়ী বুধবার আনুষ্ঠানিকভাবে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘ভালোবাসা আজকাল’- এর কাজ শুরু করলেন শাকিব খান।

কাজ শুরুর আগে ৩ এপ্রিল দুপুরে রাজধানীর হাতিরঝিল এলাকায় নিজেদের মান অভিমান তুচ্ছ করে হাতে হাত মেলান চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটির সিইও মনোয়ার এহতেশাম শীষ এবং চিত্রনায়ক শাকিব খান।

এ সময় শাকিব খান বলেন, “জাজ মাল্টিমিডিয়া চলমান সময়ের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান। তাদের কল্যাণে দেশের চলচ্চিত্র এখন ডিজিটাল হাওয়ায় ভাসছে। চলচ্চিত্রের দিন বদলের জন্য অনেকদিন ধরেই তারা পরিকল্পনা করছেন। চলচ্চিত্র নিয়ে তাদের আধুনিক চিন্তাধারা আমাকে মুগ্ধ করে। দুই বছর আগেই তাদের সঙ্গে কাজ করার কথা ছিল আমার। কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তাদের প্রথম সিনেমা করা হয়নি আমার। তবে সব কিছু ভুলে আমরা নতুন করে যাত্রা শুরু করলাম। এর মাধ্যমে আশা করছি চলচ্চিত্রের দর্শক নতুন কিছু পাবে।”

জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীষ বলেন, “চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থে আমরা সব সময়ই আন্তরিক। শাকিব খান আমাদের সিনেমা করার আগ্রহ প্রকাশ করেছেন- এটা চলচ্চিত্রের জন্য অনেক ইতিবাচক। আমাদের বিশ্বাস চলচ্চিত্রের সবাইকে নিয়ে আমরা বিশ্ব মানের ছবি তৈরি করবো।”

উল্লেখ্য, ‘ভালোবাসা আজকাল’ সিনেমাটি পরিচালনা করছেন পিএ কাজল। এখানে শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন ভালোবাসার রঙ ছবির নায়িকা মাহি। ছবিতে আরো অভিনয় করবেন সুব্রত, কাবিলা, মিশা সওদাগর এবং মিরাক্কেলেরর জামিরসহ আরও অনেকে।
0 comments

বছরে একটি ছবি

স্টাফ রিপোর্টার: প্রায় অর্ধশত বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে দর্শক হৃদয়ে ভাল লাগার একজন হয়ে উঠেছেন শখ। একইসঙ্গে অসংখ্য টিভি নাটকে ভাল অভিনয়ের মাধ্যমে সেই ভাল লাগাকে আরও বাড়িয়ে নিয়েছেন তিনি। আর নাচের সঙ্গে সখ্যতা তার ছোটবেলা থেকেই। এতো প্রতিভা ও গুণের সমন্বয়ক শখ বর্তমানে দুটি ধরাবাহিক নাটকে অভিনয় করছেন। এর একটি এশিয়ান টিভিতে প্রচার চলতি ‘ভালবাসার গল্প’। অন্যটি চ্যানেল টুয়েন্টি ফোরে প্রচার চলতি ‘রিয়েলিটি শো’। নাটক দুটিতে অভিনয় প্রসঙ্গে শখ বলেন, একটির শুটিং হয়েছে ভারতে এবং অন্যটি এদেশে। তাই দুটি নাটক দুই ধরনের উপস্থাপনে দেখা যাচ্ছে। সেই সঙ্গে প্রেক্ষাপট ও গল্প দুই নাটকে দুই ধরনের। ‘ভালবাসার গল্প’ ধারাবাহিকে আমি ঘরের বউ। আমার বিপরীতে অভিনয় করেছে নিলয়। অন্যদিকে ‘রিয়েলিটি শো’তে চুপচাপ টাইপের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এই চরিত্রটি অনেক মজার এবং এখানে অভিনয় দিয়ে নিজেকে উপস্থাপনেরও সুযোগ আছে। আসছে ঈদে ছোট পর্দার  বেশ কয়েকটি খণ্ড নাটক, নাচের অনুষ্ঠান ও আড্ডার অনুষ্ঠানে শখ উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে বিজ্ঞাপনে মডেল হয়েও কাজ করছেন। সমপ্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হওয়ার চুক্তি করেছেন শখ। এছাড়া বাংলালিংকসহ বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে শখকে টেলিভিশন পর্দায় দেখা যায় প্রায়ই। এছাড়া শখ অভিনীত ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পাবে খুব শিগগিরই। ব্যস্ততা প্রসঙ্গে শখ বলেন, ব্যস্ততা ভাল লাগে। তবে খুব ব্যস্ততা মাঝে মধ্যে একঘেয়েমী করে তুলে। আমি ব্যস্ততাকে সমন্বয় করি যাতে অভিনীত নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, নাচ এগুলোর মান নিয়ে সংশয় না থাকে। এদিকে মুক্তির অপেক্ষায় থাকা শখ অভিনীত চলচ্চিত্র ‘অল্প অল্প প্রেমের গল্প’ পরিচালনা করেছেন সানিয়াত হোসেন। এ ছবিতে শখের নায়ক হিসেবে আছেন নিলয়। এছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন নয়ন, আন্না, সাকিব, মিশা সওদাগরসহ অনেকেই। রোমান্টিক কমেডিনির্ভর কমার্শিয়াল এই ছবির গল্পে দেখা যাবে, মিশা নামকরা কিলার। তার কাজ টাকার বিনিময়ে কিডন্যাম্প ও খুন করা। ঘটনাচক্রে নিলয়কে কিডন্যাপ করে সে। সেই সূত্র ধরে ছবির গল্প সামনে এগোতে থাকে। এক পর্যায় ভিলেন ও নায়কের কিছু বিষয় ফাঁস হয়ে যায়। নায়ক সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু পারে না। পালানোর বিষয়টি বুঝতে পেরে নিলয়কে মারধর করে মিশা। একসময় নিলয় মিশাকে নিজের জীবনের গল্প বলে। গল্পের মধ্য থেকে রোমান্টিক প্রেমের কাহিনী বের হয়ে আসে। চলচ্চিত্র নিয়ে শখ বলেন, ভাল গল্প আর ছবি হলে আমার চলচ্চিত্রে অভিনয়ে কোন আপত্তি নেই। প্রথম ছবির পর এখন পর্যন্ত আমার কাছে যে কয়টি ছবির প্রস্তাব এসেছে তার কয়েকটি গল্প আমার কাছে ভাল মনে হয়নি, আবার কয়েকটি শুধু নায়ককেন্দ্রিক। তবে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি অনেক চমৎকার। এখানে আমি তানিয়া নামের চরিত্রে অভিনয় করেছি। আমি বেশি ছবিতে অভিনয় করার পক্ষে না।  বছরে একটি ছবিতে অভিনয় করবো এতেই যথেষ্ট। আগামী মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ছবির নির্মাতাসূত্র জানিয়েছে। শখের প্রথম ছবি বছর দুই আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এমবি মানিকের পরিচালনায় ‘বলোনা তুমি আমার’।
0 comments
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. News-Media24 - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger